For Advertisement
সরষে খলিশা
যা যা লাগবে:
খলিশা মাছ (বড়)- ৪টি
সরিষা বাটা – ১ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি – ১ টেবিলে চামচ
রসুন বাটা – ১ চা চামচ
আস্ত কাঁচা মরিচ – ৫টি
হলুদ গুঁড়া – আধা চা চামচ
মরিচ গুঁড়া – আধা চা চামচ
তেল – পরিমাণমত
লবণ – স্বাদ অনুযায়ী
লেবু (চাকা করে কাটা) – ১টি চাকা (শুধু সাজাবার জন্য)
প্রস্তুত প্রণালি:
প্রথমেই খলিশা মাছ কেটে একটু লবণ সহযোগে ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ৷
এবার পরিষ্কার করা মাছের সাথে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন।
একটি পাত্রে তেল গরম করতে দিন
মাছগুলো হালকা করে ভেজে নিন।
ভাজা মাছ অন্য একটি পাত্রে তুলে রাখুন।
অবশিষ্ট তেলে পেঁয়াজ কুঁচি ভেজে নিন।
ভাজা হয়ে এলে এর সাথে একে একে সরিষা বাটা ও কাঁচা মরিচ বাদে অবশিষ্ট উপকরণ যোগ করুন এবং কষিয়ে নিন।
এবার ভেজে রাখা মাছগুলো মসলার ওপর সাজিয়ে চুলায় দিন।
কিছুক্ষণ পর সামান্য পানি যোগ করে মাছের টুকরাগুলো উল্টিয়ে দিন৷
এবার সরিষা বাটা ও কাঁচা মরিচ যোগ করুন ৷
সামান্য পানি যোগ করে ঢেকে দিন ৷
পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।
পরিবেশন:
পরিবেশন পাত্রে লেবুর চাকা ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
পুনশ্চ:
সাহরীতে যারা মাছ খেতে উচ্ছুক নন তাদের জন্য এটি একটি ভিন্ন স্বাদের রেসিপি।
স্বাদে পরিবর্তন আনার পাশাপাশি এটি মাংসের রেসিপি থেকেও সুস্বাদু লাগবে নিশ্চিত।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore