Friday 20 November, 2026
For Advertisement
ইফতারে স্বস্তি দেবে পোড়া আমের শরবত
14 April, 2022 4:05:48
বাজারে সবে কাঁচা আম উঠতে শুরু করেছে। দাম বেশি হলেও আমের স্বাদে সবাই মুগ্ধ। এরই মধ্যে কাঁচা আমের বাহারি পদ তৈরি করে খাচ্ছেন সকলে। ইফতারে ঠান্ডা ঠান্ডা পানীয় না হলে চলে না!
এসময় তৈরি করতে পারেন কাঁচা আমের পোড়া শরবত। চলুন জেনে নেওয়া যাক রেসিপি…
উপকরণ:
– কাঁচা আম ২ টি,
– চিনি বা গুড় পরিমাণ মতো,
– বিট লবণ,
– কাঁচা মরিচ,
– বরফ কুচি।
প্রস্তুত প্রণালী: প্রথমে আম খোসাসহ পুড়িয়ে নিন। তারপর ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভেতর নরম হয়ে গেছে।
এবার একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ ও কাঁচামরিচ নিন।
আমের সঙ্গে সব ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
এরপর বরফ কুচি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। অথবা পরিবেশনের সময়ও উপরে বরফ কুচি ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমের পোড়া শরবত।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore