Friday 20 November, 2026

For Advertisement

মিষ্টি কুমড়ার ভর্তা বানাবেন যেভাবে

21 March, 2022 7:24:27

ঝাল ঝাল করে বানিয়ে ফেলতে পারেন মিষ্টি কুমড়ার ভর্তা। সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ এই ভর্তা। জেনে নিন কীভাবে বানাবেন।

৩০০ গ্রাম মিষ্টি কুমড়া ছোট টুকরা করে কেটে নিন। চুলায় একটি প্যান বসিয়ে ১ টেবিল চামচ তেল গরম করে মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিন। অল্প লবণ ছড়িয়ে দিয়ে প্যান ঢেকে সেদ্ধ করুন মাঝারি আঁচে। কিছুক্ষণ পর উল্টে দিন। ঢাকনা খুলে রেখে নেড়েচেড়ে দিন। পোড়া দাগ হয়ে গেলে নামিয়ে নিন।

প্যানে কয়েকটি শুকনা মরিচ টেলে নিন। মচমচে হয়ে গেলে নামিয়ে লবণ দিয়ে ভেঙে নিন। পেঁয়াজ কুচি, সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মেখে মিষ্টি কুমড়ার টুকরোগুলো মেখে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore