For Advertisement
মজাদার ডিম পরোটা রেসিপি
মজাদার ডিম পরোটা বানিয়ে ফেলতে পারেন সকালের নাস্তায়। মজাদার এই পরোটা শিশুদের জন্য হতে পারে চমৎকার নাস্তা। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
– ১ কাপ ময়দা,
– স্বাদমতো লবণ,
– ২ চা চামচ তেল,
– পরিমাণমতো পানি,
প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে পরিমাণমতো পানি দিয়ে রুটি বানানোর ডো বানিয়ে নিন। তেলে মেখে ৫ মিনিটের জন্য রেস্টে রাখুন। তিনটি ডিম ফেটিয়ে নিন।
এবার পরিমাণমতো লবণ, পেঁয়াজ ও মরিচ কুচি দিন। ডো সম্পূর্ণটা বেলে নিন মোটা করে। উপরে অল্প তেল ও ময়দা দিয়ে রোল করুন। লম্বা রোল থেকে চারটি অংশ কেটে নিন।
এবার একেকটা অংশ লম্বা করে ধরে হাত দিয়ে চাপ দিয়ে এরপর রুটি বেলে নিন। প্যানে অল্প তেল দিয়ে রুটি দিয়ে দিন। একদিক অল্প হয়ে গেলেই উল্টে দিন।
এরপর ডিমের মিশ্রণ দিন উপরে। এভাবে উল্টেপাল্টে দুদিকেই ডিম দিয়ে ভেজে নিন মজাদার পরোটা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore