Friday 20 November, 2026
For Advertisement
কচু-শাকের রেসিপি
1 March, 2022 6:00:57
উপকরণ: ছোট কচু-শাক, ছয় সাত জন খেতে পারে এরকম পরিমাণে। শুকনা মরিচ দুতিনটি। তেজপাতা ২টি। ছোট চিংড়ি মাছ। নারিকেল বাটা ২ চামচ। সাদা সরিষা-বাটা ৩ চামচ। হলুদ, ধনিয়া, লবণ পরিমাণ মতো। চিনি ১ চা-চামচ।
পদ্ধতি: কচু-শাক প্রথমে সিদ্ধ করে নিতে হবে।
একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে সামান্য ধনে, শুকনা-মরিচ ও তেজপাতার ফোঁড়ন দিন। এতে ছোট চিংড়ি মাছ দিয়ে ভালো ভাবে নাড়ুন।
মাছ ভাজা ভাজা হয়ে আসলে তাতে নারিকেল বাটা, হলুদ ও লবণ দিয়ে নাড়ুন। এরপর শাক ঢেলে দিন।
শাকের পানি শুকিয়ে আসলে সাদা সরিষা বাটা দিয়ে ভালোভাবে নাড়ুন।
এরপর সামান্য চিনি ছড়িয়ে দিন। নামানোর আগে শাকের ওপরে ২ চামচ সরিষার তেল দিন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore