For Advertisement
মিডিয়া ট্রায়ালের শিকার পরীমনি: হাইকোর্ট
মাদকসহ আটক করে অভিনেত্রী পরীমনিকে মিডিয়া ট্রায়াল করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রবিবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন। একজন নারীকে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ভিক্টিম বানিয়েছে বলেও মন্তব্য করেন হাইকোর্ট। পরে আদালত মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরীমনির আবেদনের উপর কাল আদেশের দিন ধার্য করেন।
গেলো ৩০শে জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ ক ধারা অনুযায়ী আবেদনটি করা হয়। গত বছরের ১৫ই নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
গত ৫ই জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত পরীমণিসহ তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore