For Advertisement
মাছের বিরিয়ানি তৈরির রেসিপি
বিরিয়ানি শব্দটি শুনলে চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তার সঙ্গে মাছের কোন মিল নেই। বিরিয়ানি মানে গরু, খাসি নয়তো মুরগির মাংস দিয়ে তৈরি। কিন্তু মাংস না হয়ে যদি মাছ হয়, ঘরে থাকা যেকোনো বড় মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মাছের বিরিয়ানি। এটা তৈরিতে সময় লাগে কম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
– মাছ এক কেজি,
– ঘি ১ কাপ,
– হলুদের গুঁড়ো ৪ চা চামচ,
– পেঁয়াজ কুচি পাঁচটি,
– ধনিয়া গুঁড়া ২ চা চামচ,
– লবঙ্গ ৬ টি,
– টক দই ১ কাপ,
– কিসমিস ২ টেবিল চামচ,
– বাসমতি চাল পাঁচ কাপ,
– বাদাম কুচি ৫ টেবিল চামচ,
– মরিচের গুঁড়ো ৪ চা চামচ,
– দারুচিনি ২ টুকরা,
– টমেটো কুচি পাঁচটি,
– পানি ৩ লিটার,
– লেবুর রস ২ মিলি লিটার,
– লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে মাছে লেবুর রস ও হলুদের গুঁড়া মেখে মেরিনেটের জন্য ৩০-৪৫ মিনিট রেখে দিন। প্যানে ২ টেবিল-চামচ ঘি দিয়ে গরম করুন। এতে বাসমতি চাল ১০-১৫ মিনিট ভেজে নিন। এখন এতে লবণ, হলুদের গুঁড়া ও তিন লিটার গরম পানি দিন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকুন।
অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে কিশমিশ ও বাদাম ভেজে বাটিতে তুলে রাখুন। এখন এই ঘিতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এখন এতে মেরিনেট করা মাছগুলো দিয়ে পাঁচ থেকে আট মিনিট রান্না করুন। এককাপ পানি, টমেটো কুচি ও টকদই দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিন।
এবার একটি বড় প্যানে প্রথমে ঘি দিয়ে পোলাও, মাছ, কিশমিশ ও বাদাম লেয়ার করে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে আট মিনিট চুলার ওপর দমে রাখুন। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মাছের বিরিয়ানি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore