Friday 20 November, 2026
For Advertisement
কাচকি শুঁটকির ভর্তা
12 February, 2022 12:16:32
উপকরণ
কাচকি শুঁটকি (ছোট আকারের) ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন কুচি ১টি বড়
ধনেপাতা কুচি ইচ্ছেমত
হলুদের গুঁড়ো ১/৪ চা চামচ
মরিচের গুঁড়ো ১/২ চা চামচ
শুকনো মরিচ টালা ৪-৬ পিস
সরিষার তেল ১ টেবিল চামচ
সয়াবিন তেল ২ টেবিল চামচ
প্রণালি
কাচকি শুঁটকি বেশ পরিষ্কার অবস্থায় বাজারে পাওয়া যায়, তাই অনেক বেশি না ধুলেও হবে। শুধু হালকা গরম পানিতে ৫-৬ বার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
তাওয়া বা প্যান গরম করে শুঁটকিগুলো অল্প আঁচে ৫-৬ মিনিট টেলে নিন।
অন্য প্যানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
পেঁয়াজ নরম হয়ে গেলে শুঁটকি, লবণ ও গুঁড়ো মশলা দিয়ে নেড়ে নিন। ঢেকে অল্প আঁচে রাখুন বেশ কয়েক মিনিট। ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করুন।
এখন সরিষার তেল ও ইচ্ছেমত শুকনোমরিচ হাত দিয়ে চটকে শুঁটকির সাথে হাত দিয়ে চটকে মিশিয়ে নিন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore