Friday 20 November, 2026

For Advertisement

কোলাপুরি চিকেন কষা

23 January, 2022 6:08:36

উপকরন-
১. নারিকেলের ঝাঁঝরি- আধা কাপ
২. দারুচিনি- পরিমাণমত
৩. লবঙ্গ- ৪/৫ টুকরা
৪. কাশ্মীরি লঙ্কা- ৪/৫ টুকরা
৫. আদা বাটা- ১ চা চামচ
৬. তেল- ৩ চা চামচ
৭. জিরা- ২ চামচ
৮. পোস্তদানা- ৫/৬ টি
৯. জায়ফল গুঁড়া- ১/২ চামচ
১০. ধনে পাতা- পরিমাণমত
১১. পিয়াজ কাঁটা- আধা কাপ
১২. মুরগির মাংস- আধা কেজি
১৩. হলুদ- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী-

ফ্রাইপেন এ হালকা একটু তেল নিয়ে তাতে নারিকেলের ঝাঁঝরি, দারুচিনি, লবঙ্গ, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, জিরা, পোস্তদানা নিয়ে কিছুক্ষন রান্না করুন। সবগুলো উপকরণ একত্রে মিশে যাবার পর ফ্রাইপেন টি নামিয়ে ঠাণ্ডা হতে রেখে দিন।
এবার ১০ মিনিট পর মুরগির মাংস নিয়ে তাতে একটু লবণ মিশিয়ে তৈরি করা ওই মিক্সারটি মিলিয়ে আরও ১০ মিনিট রেখে দিন।
এবার একটি প্যান এ তেল গরম করে পিঁয়াজ কাঁটা দিয়ে দিন। বাদামী রং না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়ুন। এবার তাতে মুরগির মাংস দিয়ে ৫ মিনিট রান্না করুন। ভালভাবে নাড়িয়ে রান্না করুন যাতে সম্পূর্ণ মাংস ভালভাবে সিদ্ধ হয়।
এবার, জায়ফল গুঁড়া ও ধনেপাতা দিয়ে ভালভাবে মিক্সারটি মিশিয়ে নিন। এবার কিছু পানি ঢেলে ১৫ মিনিট চুলায় বসিয়ে রাখুন।
এবার, রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন কোলাপুরি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore