Friday 20 November, 2026

For Advertisement

সুস্বাদু শসার রায়তা এর সহজ রেসিপি

2 January, 2022 6:04:09

শসার রায়তা এখন অনেক পরিচিত এবং জনপ্রিয় খাবার। আজ দেখুন শসার রায়তা এর সহজ রেসিপি যা অনুসরন করে সহজেই সুস্বাদু শসার রায়তা তৈরি করতে পারবেন।

সুস্বাদু শসার রায়তা এর সহজ রেসিপি
উপকরণঃ
টক দই – ১/২ কাপ (প্রানেরটা নিয়েছি )
শশা মিহি কুচি – পরিমান মত
পেয়াজ কুচি – ১ টি (ছোট)
শুকনা মরিচ ও জিরা গুড়া – পরিমান মতো (টেলে নেয়া)
চিনি – ১/২ চা চামচ (ঐচ্ছিক)
বিট লবন – সামান্য
লবন – সামান্য।
শুকনা মরিচ ও জিরা গুড়াঃ
অল্প আঁচে তেল ছাড়া তাওয়ায় বা ফ্রাই প্যানে মচমচা করে টেলে নিন । বেশি ভাজলে তিতা হয়ে যাবে ।
মরিচ লালচে করে ভাজবেন ।
গরম গরম থাকতেই পাটায় বেটে মিহি গুড়া করে বক্সে ভরে রাখুন।
প্রণালিঃ
সব উপকরন এক সাথে মিক্স করে নিন ।
জিরা গুড়া ঘ্রান না হওয়া পর্যন্ত দিন । বেশি দিবেন না । রায়তার কালার নস্ট হয়ে যাবে । মরিচও স্বাদ অনুযায়ী দিবেন ।
শসার রায়তার সাদা সাদা কালারটাই সবচেয়ে বেশি সুন্দর ।
চাইলে সামান্য ধনিয়াপাতা কুচি করে দিতে পারেন । ব্লেন্ড করবেন না ।
পরিবেশনঃ
নান , খিচুড়ি , বিরিয়ানি বা পোলাও এর সাথে পরিবেশন করুন ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore