Friday 20 November, 2026

For Advertisement

দই ফুলকপি রেসিপি

12 December, 2021 5:53:39

শীতের সব্জি বলতেই প্রথমেই মনে আসে টাটকা, ঠাসা ফুলকপির কথা। ফুলকপির রোস্ট, ডালনা সব কিছুই চেখে দেখার সময় এখন। আজ শিখে নিন দই ফুলকপির রেসিপি। ছবি ,সৌজন্যে: পৌলমী মল্লিক কুণ্ডু।

উপকরণ: ১টা বড় ফুলকপি, আলু: ১টা মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা, টোম্যাটো: ৩টে কুচনো, ঘন দই: আধ কাপ, আদা: আধ ইঞ্চি স্টিক: থেঁতো করা, কড়াইশুঁটি: ১ মুঠো, ধনেপাতা কুচি: ১ মুঠো, দারচিনি স্টিক: ১টা মাঝারি, লবঙ্গ: ৩টে, ছোট এলাচ: ৩টে, ছোট এলাচ: ৩ টে, ধনেপাতা: ১টা, হলুদ গুঁড়ো: ২ চা চামচ, লঙ্কা গুঁড়ো: ৩-৪ চা চামচ, ভাজা জিরে-ধনে গুঁড়ো: ২ চা চামচ, সাদা তেল বা ঘি: ২ টেবল চামচ, কাজু: ১ মুঠো, সামান্য চিনি, পরিমাণ মতো নুন।

ফুলকপি ও আলুর টুকরোয় হলুদ ও লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নিন। ভাল করে মেশান যাতে সব টুকরোয় মশলা ভাল করে মাখানো হয়।

কড়াইতে তেল গরম করে ফুলকপি ও আলু আলাদা আলাদা করে সোনালি করে ভেজে তুলে রাখুন।

বাকি তেল বা ঘি-তে তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরনো পর্যন্ত সতে করুন।

টোম্যাটো কুচি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না গলে গিয়ে তেল ছাড়তে শুরু করে। টোম্যাটো গলে গেলে আদা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।আঁচ কমিয়ে কড়াইতে ফেটানো দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন।এ বার সব গুঁড়ো মশলা দিয়ে নুন ও চিনি মেশান।জল দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিন। কাঁচালঙ্কা দিতে পারেন ইচ্ছা হলে।এ বার ভাজা ফুলকপি ও আলু দিয়ে দিন কড়াইতে।আলু ও ফুলকপি নরম হয়ে গেলে কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন।
সব শেষে গরম মশলা, কাজু ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore