For Advertisement
শীতে গরম ভাতে নোনা ইলিশ
উপকরণ
নোনা ইলিশ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, রসুন আস্ত কোয়া কয়েকটি, লেবুর রস ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি ও তেল পরিমাণ মতো।
প্রণালী
প্রথমে নোনা ইলিশের টুকরোগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন।
ছোট ছোট টুকরো করে হালকা গরম পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
এবার পাত্রে তেল গরম করে রসুন দিয়ে এক মিনিট পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে, একে একে সব উপকরণ দিয়ে (লেবুর রস ও কাঁচা মরিচ বাদে) কষিয়ে নিন। মাছের টুকরোগুলো ভালোভাবে পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে ভুনতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন, যাতে কড়াইতে লেগে না যায়। তেল ভেসে উঠলে লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নোনা ইলিশ ভুনা।
(মনে রাখবেন, এটি কিন্তু লবণ ছাড়াই রান্না করতে হয়)।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore