Friday 20 November, 2026

For Advertisement

ফুলকপির বিরিয়ানি রেসিপি

6 December, 2021 6:34:18

বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। চলুন জেনে নেওয়া যাক মজাদার ফুলকপির বিরিয়ানি রেসিপি-

উপকরণ:

– ফুলকপি বড় টুকরো ১ কেজি,

– পোলাওয়ের চাল আধা কেজি,

– পেঁয়াজ কুচি ১ কাপ,

– আদা বাটা ১ চা চামচ,

– রসুন বাটা ১ চা চামচ,

– জিরা বাটা ১ চা চামচ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– মরিচ গুঁড়া আধা চা-চামচ,

– এলাচ ২ টি,

– দারুচিনি ২ টুকরা,

– কেওড়া পানি আধা চা-চামচ,

– কাঁচা মরিচ ২-৩ টি,

– লবণ স্বাদমতো,

– তেল ৪-৫ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী: প্যানে তেল দিয়ে গরম করে তাতে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি দিয়ে নাড়ুন।
অল্প পানি দিয়ে কষান, আধা সেদ্ধ হয়ে এলে একটি বাটিতে তুলে রাখুন। এবার মসলার সঙ্গে চাল দিয়ে নেড়ে পানি দিয়ে দিন।

পানি যখন ফুটে উঠবে ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। আজ কমিয়ে একটি তাওয়ার ওপর প্যান বসিয়ে রান্না করুন।

বিরিয়ানি হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা ও কেওড়া পানি দিয়ে ১০ মিনিট দমে রেখে তারপর পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore