Thursday 25 June, 2026

For Advertisement

রূপচাঁদা শুঁটকি ভুনা

4 December, 2021 12:12:47

শুঁটকি খেতে অনেকেই ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না, নাক সিটকান। যারা শুঁটকি খেতে ভালোবাসেন তারা তো বেশ ভালো করেই জানেন ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে ঝাল করে রান্না করা রূপচাঁদা শুঁটকি কতটা মজা। আসুন দেখে নেই রূপচাঁদা মাছের শুঁটকি ভুনার চমকপ্রদ এক রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

রূপচাঁদা শুঁটকি ১টি
পেঁয়াজ কুচি ২ কাপ
তেল পরিমাণ মতো
আদাবাটা পরিমাণ মতো
৫ থেকে ৬টা কাঁচামরিচ
রসুন কুচি আধা কাপ
টমেটো কুচি আধা কাপ
ধনে গুঁড়া ১/২ চা-চামচ
মরিচ গুঁড়া ৩ চা-চামচ
হলুদ গুঁড়া দেড় চা-চামচ
লবণ স্বাদ মতো
রান্না করার পদ্ধতিঃ রূপচাঁদা শুঁটকি প্রথমে পরিস্কার করে ধুয়ে, অন্তত ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে শুঁটকির সাথে থাকা বালি ও ময়লাগুলো ঝরে যাবে। ভিজিয়ে রাখার পর শুঁটকি নরম হয়ে এলে ছোট ছোট করে কেটে নিন। এবার প্যানে পরিমাণ মত তেল দিন।

তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য আদাবাটা, ধনেগুঁড়া, মরিচ, হলুদ, তেল, লবণ, কাঁচা মরিচ আর টমেটো কুচিসহ সব মসলা ভালো করে আস্তে আস্তে ভেজে নিন।

পেঁয়াজ নরম হয়ে এলে এবং হালকা বাদামী বর্ণ ধারণ করলে তাতে রূপচাঁদা শুঁটকি দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন। এবার অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন, যদি পানি কমে তরকারিটা মাখা মাখা হয়, তাহলে তাতে কাঁচা মরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

সবশেষে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। উপভোগ করুন মজাদার রূপচাঁদা শুঁটকি মাছের ভুনা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore