Friday 20 November, 2026

For Advertisement

কাঁচা টমেটো দিয়ে ভিন্ন স্বাদের রান্নার রেসিপি

2 December, 2021 4:50:26

কাঁচা টমেটো দিয়ে তৈরি করে ফেলুন দারুণ মজাদার রেসিপি। তবে জেনে নেয়া যাক কাঁচা টমেটো দিয়ে তৈরি করার রেসিপি…

উপকরণঃ

– কাঁচা টমেটো আধা কেজি,

– টমেটো কুচি দুইটি অথবা টমেটো পিউরি ৩টেবিল চামচ,

– ২টি বড় পেঁয়াজ কুচি,

– আস্ত জিরা আধা চা-চামচ,

– গুঁড়া মসলা আধা চা চামচ করে (হলুদ, মরিচ, জিরা, মৌরি, গরম মসলা),

– ধনেপাতা কুচি বেশ খানিকটা,

– কাঁচামরিচ ফালি ৬টি,

– চিনি ও লবণ স্বাদমতো,

– তেল পরিমাণমতো।

প্রণালীঃ চার ভাগ করে টমেটো কেটে নিন। প্যানে তেল গরম করে আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হলে পাকা টমেটো কুচি অথবা টমেটো পিউরি দিন। অল্প পানি দিয়ে তাতে গুড়া মসলা কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছেড়ে আসলে ফালি করা টমেটো দিয়ে মিনিট ৩/৪ কষিয়ে নিন। এবার এমন পরিমাণ পানি দিন, যেন টমেটো সিদ্ধ হয় কিন্তু গলে না যায়।

লবণ ও চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। তেল ছেড়ে আসলে ধনেপাতা ও কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন। এবার সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছু দিয়েই পরিবেশন করতে পারেন মজার এই রেসিপিটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore