Thursday 25 June, 2026
For Advertisement
টেংরা-ঝিঙের মাখামাখি
1 December, 2021 7:14:37
উপকরণ: টেংরা মাছ ১০-১২টি, ঝিঙে ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ।
প্রণালি: টেংরা মাছ হলুদ, মরিচ, লবণ ও রসুন বাটা দিয়ে মেখে হালকা ভেজে রাখুন। কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষা হলে ঝিঙে দিন, একটু কষিয়ে পানি দিন, পানি ফুটে উঠলে মাছ দিন। কাঁচা মরিচ দিন। মাছ ও ঝিঙে মাখামাখা হলে নামিয়ে নিন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore