For Advertisement
মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা
আমাদের সবার বাসায় কমবেশি মুরগির মাংস আর ডাল থাকে। তাই খুব সহজেই এই রান্নাটি করা যায়। আর এতে নতুনত্ব আসবে মুরগির মাংসের রান্নায়, ভিন্নতা আসবে স্বাদে, চলুন জেনে নেয়া যাক কিভাবে রান্না করবেন এই মজার রেসিপিটি—
যা যা লাগছে
• মুরগির মাংস- ১ টি
• মুগ ডাল— দেড় কাপ
• পেঁয়াজ কুচি— হাফ কাপ
• আস্ত জিরা— হাফ চা চামচ
• কাঁচামরিচ— চারটি
• আদা বাটা— দুই চা চামচ
• রসুন বাটা— দুই চা চামচ
• ধনে গুঁড়া— দুই চা চামচ
• জিরা গুঁড়া— দুই চা চামচ
• মরিচ গুঁড়া— দুই চা চামচ
• হলুদ গুঁড়া— দুই চা চামচ
• লবণ— স্বাদমতো
• তেল— পরিমাণমতো
• তেজপাতা— দুটি
• দারুচিনি— দুটি
• সাদা এলাচ— দুটি
যেভাবে রান্না করবেন
শুরুতে একটি পাত্রে হাফ সেদ্ধ করে নিন ডাল। এখন মুরগির মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও আস্ত জিরা দিয়ে দিন। ভাজা হলে তাতে মুরগির মাংস দিন। এবার আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তাতে পানি দিয়ে মিনিট দশেক রান্না করুন। এরপর তাতে ডাল দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। ঘন হয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore