Thursday 25 June, 2026

For Advertisement

১০ মিনিটেই ঘরে তৈরি করুন টক দই

25 November, 2021 11:47:54

দই তৈরি করতে বেশ সময় লাগে। তার উপরে শীতকালে তো কথাই নেই। অনেক চেষ্টাতেও ভাল ভাবে দই জমতে চায় না। কিন্তু ঘরে পাতা দইয়ের মতো‌ স্বাদ সব সময়ে কেনা দইয়ে আসেও না। তাই ইচ্ছাই করে মাঝেমধ্যে ঘরে টক দই বসাতে।

ঘরে মাত্র তিনটি উপাদান থাকলেই তা করা সম্ভব। মিনিট দশেকের মধ্যে খুব সহজে জমে যাবে দই।

কীভাবে কম সময়ে দই বানাবেন জেনে নিন সেই উপায়

উপকরণ

গুঁড়া দুধ

গরম পানি

পাতিলেবুর রস

প্রণালি

প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। তার মধ্যে ভাল ভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিন। দেখবেন যেন পানির মধ্যে গুঁড়া দুধ দলা না পাকিয়ে যায়। এক কাপ পানিতে প্রয়োজন হবে তিন চা চামচ গুঁড়া দুধ। এ বার সেই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিন। এক কাপ পানির জন্য দুই চা চামচ লেবুর রস লাগবে। সেই হিসাব মতো লেবুর রস মেশান। এর পর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। একেবারে নাড়াবেন না। ১০ মিনিট পর ঢাকনা সরালে দেখবেন, তৈরি হয়ে গিয়েছে জমাট বাঁধা দই। এটি এবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা শুধু খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেই খাওয়া যাবে এই দই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore