For Advertisement
কালোজিরা ফোড়নে পেঁপে ভাজি
সকালের খাবারে রাখতে পারেন সুস্বাদু পেঁপে ভাজি। খুব সহজ উপায়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি…
উপকরণ:
– কাঁচা পেঁপে কিউব ২ কাপ,
– কালোজিরা ১/৪ চা চামচ,
– পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
– রসুন কুচি ১/২ চা চামচ,
– তেল ২ টেবিল চামচ,
– কাঁচা মরিচ ৩ টি,
– জিরা গুঁড়া ১/৪ চা চামচ,
– লবণ উস্বাদমতো,
– হলুদ ১/৪ চা চামচ,
– পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে কাঁচা পেঁপে ভালোভাবেই ধুয়ে কেটে নিতে হবে। এরপর জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে ২ টেবিল-চামচ তেল দিতে হবে। তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে কালোজিরা, পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁপে কড়াইয়ে ঢেলে দিতে হবে।
এতে লবণ, হলুদ, কাঁচামরিচ ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে মসলাগুলো মিশিয়ে নিতে হবে। কড়াইতে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পর ঢাকনা তুলে জিরা গুঁড়া মিশিয়ে একটু নেড়ে দিয়ে আবার হালকা আঁচে ১০ মিনিট রেখে পানি শুকিয়ে পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মজাদার কালোজিরা ফোড়নে পেঁপে ভাজি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore