Friday 20 November, 2026

For Advertisement

চিংড়ি দিয়ে লাল শাক

16 November, 2021 12:24:26

লাল শাক সবারই পছন্দের। অত্যন্ত স্বাস্থ্যকর এই শাকটি স্বাস্থ্য সচেতনদের খাবারের তালিকার প্রথমেই পাওয়া যাবে! লাল শাক ভিটামিন এ’তে পরিপূর্ণ।ভাজি হিসেবেই সবাই লাল শাক বেশি খেয়ে থাকে। এবার তবে স্বাদ বদলে এতে সামান্য চিংড়ি মাছ মিশিয়েই দেখুন, কী অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে যাবে-
উপকরণ: লাল শাক ২ আঁটি, চিংড়ি ছোট ১ কাপ, হলুদ আধা চা চামচ, মরিচ আধা চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩/৪টি, তেল ২ টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণ মতো।

প্রণালী: চিংড়ি অল্প হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নিন। এবার তেলে অর্ধেক পেঁয়াজ দিয়ে তাতে সব মসলা দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে এক মিনিট কষিয়ে নিয়ে শাক ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে লবণ দিয়ে ঢেকে দিন। শাকে পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore