Thursday 25 June, 2026

For Advertisement

লাউ কোফতা কারি

10 November, 2021 10:52:26

উপাদানগুলি
৪ জন
২ কাপ লাউ কুচি
১ কাপ পেয়াজ কুচি
১ টেবিল চামচ রসুন কুচি
১ চা চামচ আদা কুচি
১ টেবিল চামচ কাচা মরিচ কুচি
১ চা চামচ হলুদ গুড়ো
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
২ টেবিল চামচ টক দই
২ টেবিল চামচ বেসন
১ চা চামচ জিরে গুড়ো
১ চা চামচ ধনে গুড়ো
১ চা চামচ মরিচ গুড়ো
১ টি টমেটো কুচি
১ চা চামচ চিনি
১ চা চামচ গরম মসলা গুড়ো
১/৪ কাপ তেল

ধাপগুলি
লাউ ধুয়ে গ্রেট করে নিতে হবে। ১ চিমটি লবণ দিয়ে লাউ কুচি মেখে ১০ মিনিট রেখে দিতে হবে

লাউ কুচি হাত দিয়ে চিপে বা ছাকনির সাহায্যে জল ঝরিয়ে রাখতে হবে
লাউয়ের মধ্যে বেসন লবণ, হলুদ, কাচা মরিচ, ধনে পাতা এবং ১ টেবিল চামচ তেলের মধ্যে ১ চিমটি খাবার সোদা দিয়ে মিশিয়ে মেখে কোপ্তার আকারে বানিয়ে রাখতে হবে

প্যানে তেল দিয়ে কোফতা গুলো ভেজে তুলে রাখতে হবে

ওই তেলে পেয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়ো, মরিচ গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, গরম মসলা গুড়ো, কাচা মরিচ কুচি দিয়ে কসাতে হবে। দই, সামান্য মরিচ গুড়ো ফেটিয়ে গ্রেভির মধ্যে দিয়ে কসাতে হবে

পরিমাণ মত জল দিয়ে ফুটিয়ে কোফতা গুলো দিয়ে ফুটতে দিতে হবে

চিনি, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore