Friday 20 November, 2026

For Advertisement

বাতাসি মাছ রান্না

30 October, 2021 5:55:59

ছোটমাছের রয়েছে অনেকরকম উপকারিতা। এটি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। অনেকেই ছোটমাছের বিভিন্ন রকম পদ খেতে ভালোবাসেন। আজ থাকলো হাতমাখা বাতাসি মাছের রেসিপি-

উপকরণ: বাতাসি মাছ ২৫০ গ্রাম, মিষ্টি আলুকুচি (মোটা করে) ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, লেবুর রস ১ টেবিল চামচ, মটরশুঁটি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সরিষার তেল আধা কাপ, ধনেপাতা কুচি অল্প, লবণ পরিমাণমতো।

প্রণালি: মাছ বেছে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লেবু ও ধনেপাতা বাদে বাকি সব উপকরণ রান্নার পাত্রে নিয়ে মাখাতে হবে এবং হাত ধুয়ে সামান্য পানি দিতে হবে। জোর জ্বালে ঢেকে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে এলে লেবুর রস ও ধনেপাতা দিতে হবে। পাত্রের গায়ে লেগে চচ্চড়ি হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore