For Advertisement
মসুর ডাল দিয়ে শুটকি
উপকরণ:
– মসুর ডাল ১/২ কাপ
– শুটকি মাছ ৪-৫টা (লইট্যা শুঁটকি)
– মাঝারি পিঁয়াজ ১টা স্লাইস করা
– রসুন কুচি ১ চা চামচ
– রসুন বাটা ১/২ চা চামচ
– কাঁচা মরিচ কুচি ২ চা চামচ
– টমেটো কুচি ১টা
– হলুদ সামান্য
– লবণ স্বাদ অনুযায়ী
– সরষের তেল পরিমাণ মতো
– ধনেপাতা কুচি
প্রণালী : মসুর ডাল পানিতে ভিজিয়ে রাখবেন আধঘণ্টা। লইট্যা শুটকি ভাল করে কেটে গরম পানিতে ভিজিয়ে রাখবেন আধঘণ্টা। তারপর পানি ফেলে দিয়ে ভাল করে ধুয়ে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন। এবার কড়াইতে তেল গরম করে হালকা করে মাছগুলো ভেজে নেবেন।
মসুর ডাল গোটা-গোটা রেখে সিদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল গরম করে রসুনকুচি দিন, তারপর স্লাইস পেঁয়াজটা দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে রসুনবাটা দিন। সামান্য কষিয়ে নিয়ে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে কষিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে কষে নিন। ভাজা মাছগুলো দিয়ে আরো কষান। এইসময় সামান্য পানি দেবেন।
এবার সিদ্ধ করা মুসুর ডাল পানিসহ দিয়ে দেন। তারপর ফুটে উঠে একটু ঘন হলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এরপর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে পরিবেশন করুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore