Thursday 25 June, 2026

For Advertisement

ছুরি শুঁটকি মাছের ভুনা

21 October, 2021 11:59:42

উপকরণ:

– ছুরি শুঁটকি ছোট করে কাটা আধা কাপ,

– পেয়াজ কুচি ২ কাপ,

– লবণ পরিমাণ মত,

– চিনি আধা চা চামচ,

– লেবুর রস ১ চা চামচ,

– তেল আধা কাপ,

– আদা বাটা আধা চা চামচ,

– রসুন বাটা ১ চা চামচ,

– ধনের গুঁড়া ১ চা চামচ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– তেজপাতা ১ টি,

– কাচামরিচ ৪ টুকরা করে কাটা ৬টি।

প্রস্তুত প্রণালীঃ শুঁটকী ভাল করে ধুয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে।

তেল গরম করে আদা-রসুন দিয়ে ভাল করে ভুনে শুটকি দিয়ে ভুনতে হবে। হলুদ,ধনে,মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভুনে পেঁয়াজ দিয়ে ভুনতে হবে।

পেঁয়াজ নরম হয়ে এলে চিনি,লেবুর রস,কাচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

ব্যাস তৈরি হয়ে গেল আপনার ছুরি শুটকি ভুনা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore