Friday 20 November, 2026
For Advertisement
বোয়াল মাছের ঝোল
21 September, 2021 1:25:31
উপকরণ:
– কয়েক টুকরা বোয়াল মাছ,
– আধা চা চামচের বেশি গুঁড়া হলুদ,
– আধা চামচ লাল মরিচ গুঁড়া,
– এক চিমটি জিরা গুঁড়া,
– কয়েকটা পেঁয়াজকুচি,
– ১ চামচ রসুন বাটা,
– পরিমান মত তেল,
– পরিমাণমতো লবণ,
– কয়েকটি কাঁচামরিচ,
– ধনেপাতা।
প্রণালী: সামান্য লবণ দিয়ে বোয়াল মাছ হালকা তেলে সামান্য ভেজে নিন। তেল গরম করে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার দুই কাপ পানি দিয়ে ঝোল বানিয়ে নিন।
এবার ঝোলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মিনিট বিশেক হালকা আঁচে জ্বাল দিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন।ঝোল অনেকটা শুকিয়ে এলে নামিয়ে নিন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore