Friday 20 November, 2026

For Advertisement

সরিষা ডুমুর রান্না করার পদ্ধতি

7 September, 2021 5:55:10

উপকরণ:

– ডুমুর ২ কাপ,

– সরিষা বাটা আধা কাপ,

– রসুন বাটা আদা বাটা ১ চা চামচ,

– শুকনা মরিচ গুড়া,

– ধনে গুড়া ১ চা চামচ,

– হলুদ গুঁড়া সামান্য,

– পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,

– ভাজা জিরা গুড়া ১ চা চামচ,

– লবণ স্বাদমতো,

– গরম মসলার গুঁড়া ১ চা চামচ,

– তেল পরিমাণমতো,

– ৩/৪ টা কাঁচা মরিচ।

প্রস্তুত প্রণালী: ডুমুর কেটে ২/৪ পিস করে কেটে নিন ও ভেতরের বিচি কেটে ফেলুন। পানিতে কাটা ডুমুর ভিজিয়ে রাখুন কিছুক্ষণ যাতে ডুমুরের কষ বের হয়ে যাবে। এবার ভাল করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে একে একে সমস্ত মসলা দিয়ে দিন। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।

সিদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখোমাখো হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে ঢেকে রাখুন আরো কিছুক্ষণ। সুন্দর একটা ঘ্রান বের হবে ( মাংস রান্নার মতো )। এরপর নামিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore