For Advertisement
কমলার রস দিয়ে কৈ মাছের রেসিপি
কমলার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। পুষ্টিগুণে ভরপুর এই রসালো ফল ছোট-বড় সবাই খেতে পছন্দ করে। কমলার রস ত্বকের পরিচর্যার জন্যও খুব উপকার। এছাড়া এর রস দিয়ে মজাদার রান্নাও করা যায়। রস দিয়ে রান্না করা খাবারগুলো থেতে খুব সুস্বাদু হয়।
উপকরণ-
১) কৈ মাছ এক কেজি।
২) কমলার রস এক বাটি।
৩) পেঁয়াজ কুচি এক কাপ ও পেঁয়াজ বাটা এক কাপ।
৪) জিরা বাটা এক চামচ।
৫) রসুন বাটা এক চামচ।
৬) শুকনো মরিচের গুড়া এক চামচ।
৭) হলুদ গুঁড়া এক চামচ।
৮) কাঁচা মরিচ চার/পাঁচটি।
৯) তেল ও লবণ পরিমাণ মতো।
প্রণালি-
প্রথমে কৈ মাছগুলো কেটে লবণ পানিতে ধুয়ে নিন। এখন মাছগুলোতে এক চিমটি লবণ, হলুদ ও মরিচের গুড়া মেখে তেলে ভেজে নিন। এবার অন্য একটি কড়াইতে তেল দিয়ে সেখানে কুচি করা পেঁয়াজ হালকা ভাজুন। এখন অল্প পানি দিয়ে পিঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ভালো করে কষিয়ে তেল উঠিয়ে ফেলুন। এখন কিছু পানি দিয়ে ভাজা কৈ মাছগুলো ঢেলে দিন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিন। পানিটা একটু শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে কমলার রস এর ওপরে ঢেলে দিন। চার/পাঁচটি কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে ফেলুন।
এটি গরম ভাতের সঙ্গে খেতেও যেমন স্বাদ তেমনি এর থেকে ভিটামিন ‘সি’ ঘাটতি পূরণ করবে।
সূত্র : রান্নাবান্না।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore