Thursday 25 June, 2026
For Advertisement
সজনে ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল
23 August, 2021 6:14:47
উপকরণঃ
– ১০টি সজনে ডাটা,
– ১টি আলু,
– ১টি টমেটো,
– ২টি কাঁচা কলা,
– ৪০০ গ্রাম কাতলা মাছ,
– ১ চা চামচ ধনে ও জিরা গুঁড়া,
– ১ চা চামচ হলুদ,
– ২ চা চামচ মরিচ গুঁড়া,
– ১/২ চা চামচ গোলমরিচগুঁড়া,
– ১টি তেজপাতা,
– প্রয়োজনমতো ফোড়ন এর জন্য মেথি ও জিরা,
– স্বাদমতো লবণ,
– পরিমাণমতো তেল ও পানি।
প্রণালীঃ
প্রথমে ডাটা, কাঁচা কলা ও আলু কেটে নিন। এবার মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখুন।
এবার সেই তেলে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কাটা সবজিগুলো দিয়ে নাড়ুন। সামান্য লবণ দিয়ে ভেজে নিন। এরপর অন্য একটি পাত্রে মসলা আলাদাভাবে টেলে নিন। এবার সবজির মধ্যে মধ্যে মাছ দিয়ে আঁচ কমিয়ে কষিয়ে নিন ৫ থেকে ১০ মিনিট।
এরপর পানি দিয়ে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দিন। বলক আসলে গ্যাস বন্ধ করে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore