Friday 20 November, 2026

For Advertisement

চিকেন স্টক পোলাও

21 August, 2021 6:16:56

মুরগির বিরিয়ানি তো অনেক খেয়েছেন ! আজ সেই মুরগির স্টকে তৈরি পোলাও খেয়ে দেখুন। ভোজনরসিকদের জন্য এটি বেশ মুখরোচক খাবার ! বাসায় বসে খুব সহজে তৈরী করে নিন মুখরোচক এই খাবারটি।

উপকরণ :

(১) পেঁয়াজ কুচি চারটি
(২) এলাচ ছয়টি
(৩) পানি চার কাপ
(৪) হলুদের গুঁড়া দুই চা চামচ
(৫) বাসমতি চাল দুই কাপ
(৬) চিকেন স্টক এক কাপ
(৭) টমেটো কুচি তিনটি
(৮) লবঙ্গ ছয়টি
(৯) দারুচিনি তিন টুকরা
(১০) তেল এক টেবিল চামচ
(১১) মটরশুটি ২৫০ গ্রাম
(১২) লবণ স্বাদমতো

প্রণালি :

একটি প্যানে তেল দিয়ে তাতে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে টমেটো কুচি ও চিকেন স্টক দিন। এখন ধুয়ে রাখা চাল, লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়ে নিন। মটরশুটি ও পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হয়ে এলে চুলার ওপর কিছুক্ষণ দমে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন স্টকের পোলাও।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore