Friday 20 November, 2026

For Advertisement

চিংড়ি মাছ দিয়ে শসা

14 August, 2021 6:26:29

চিংড়ি দিয়ে শসা রান্না আমাদের একটি প্রিয় আইটেম। শসা রান্না এখনো আমাদের বাংলাদেশের সকল পরিবার মেনে নিতে পারেন নাই! আমাদের পরিবার ও শসা রান্না বেশি দিনের ব্যাপার নয়। আমরা শুধু ছোটবেলায় দেখেছি, বড় বড় শসা দিয়ে এক ধরনের মোরব্বা বানানো হতো। বেশ সুস্বাদু হতো সেই মোরব্বা। চলুন আজ এই চমৎকার রান্না দেখি।

উপকরণ:

– হাফ কেজি শসা,

আরো পড়ুনঃ গর্ভপাতের দুঃখ কাটানোর কার্যকরী উপায় জানুন

– কয়েকটা চিংড়ি মাছ ( বড় চিংড়ি কেটে ছোট করে নিতে হবে )

– হাফ কাপ পেঁয়াজ কুচি,

– দুই চামচ রসুন বাটা,

– হাফ চামচ লাল মরিচ,

– হাফ চামচ হলুদ গুড়া,

– কয়েকটা কাঁচা মরিচ,

– ধনিয়া পাতা,

– সামান্য চিনি,

– পরিমান মত লবন,

– পরিমান মত তেল।

প্রস্তুত প্রণালী: শসা আপনার ইচ্ছামত কেটে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ দিয়ে সামান্য লবণ দিয়ে ভাল করে ভেজে নিন। এবার রসুন বাটা বা গ্রাউন্ড করে দিয়ে দিন। ভাজা হয়ে গেলে এবার হলুদ এবং মরিচ গুড়া দিয়ে দিন।

আবারো ভাজতে দিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। তেল উঠে আসলে এবার শসা দিয়ে দিন। এক কাপ গরম বা সাধারণ পানি দিয়ে দিতে পারেন। এবার সামান্য চিনি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ১৫ মিনিট জ্বাল দিন। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

অসাধারণ স্বাদ। গরম চিকন চালের ভাতের সাথে কোনো জুড়ি নেই।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore