For Advertisement
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক
উপকরণ
কচুর শাক-এক আঁটি
ইলিশ মাছের মাথা-দুটি
চেরা কাঁচামরিচ-চার থেকে পাঁচটি
গোটা শুকনো মরিচ-দুটি
নারকেল কোড়া- তিন টেবিল চামচ
হলুদ গুঁড়া-এক চা চামচ
জিরা গুঁড়া-হাফ চা চামচ
চিনি-এক চা চামচ
সরষের তেল-এক চা চামচ
পেঁয়াজ কুচি-হাফ কাপ
রসুন কুচি-হাফ কাপ
লেবুর রস-দুই চা চামচ
লবণ স্বাদমতো
প্রণালি
কচুর শাক ধুয়ে ছোট ছোট করে কেটে কড়াইতে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে ঢেকে দিন।
যেহেতু কচু শাক সহজে পানি টেনে নেয় না, তাই বারবার কাঠের চামচ দিয়ে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে শাক ভালো করে নেড়ে দিন।
অন্য একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে ইলিশ মাছের মাথা ভেজে নিন। সেই তেলে পেয়াজ, রসুন কুচি ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেদ্ধ কচুর শাক ও ভাজা মাথার টুকরোগুলো দিয়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে দিন।
এবার কাঁচামরিচ, চিনি ও নারকেল কোড়া ও লেবুর রস দিয়ে এমনভাবে নাড়ুন, যাতে ইলিশ মাছের মাথা ভেঙে যায়।
৫ থেকে ১০ মিনিট রান্না করুন। তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore