Friday 20 November, 2026
For Advertisement
মুরগি ছোলা মাসালা
13 July, 2021 7:42:38
উপকরণ:
– হাড্ডি ছাড়ানো কিউব করে কাটা মুরগি মাংস ২০০ গ্রাম
– সিদ্ধ করা ছোলা ৫০০ গ্রাম, তেল দুই টেবিল চামচ
– পেঁয়াজ কুচি আধা কাপ
– আদা কুচি এক টেবিল চামচ
– রসুন কুচি এক টেবিল চামচ
– ধনে পাতা কুচি আধা কাপ
– কাঁচামরিচ চারটি
– গরম মসলা পাউডার এক চা চামচ
– টমেটো কুচি আধা কাপ
প্রস্তুত প্রণালি: প্রথমেই হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর এতে হাড্ডি ছাড়ানো কিউব করে কাটা মুরগির মাংস দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করতে হবে। এবার সিদ্ধ করা ছোলা এবং অবশিষ্ট সব উপকরণ দিয়ে হালকা আঁচে আরও ৫-৭ মিনিট রান্না করতে হবে। প্রয়োজন হলে সামান্য পানি দেওয়া যেতে পারে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার মুরগি ছোলা মাসালা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore