Friday 20 November, 2026

For Advertisement

পুটি মাছ ভর্তা

2 July, 2021 6:12:19

উপকরন :
পুটি মাছ ১/২ কাপ (ছোট)
লবন স্বাদ মতো
কাঁচামরিচ ৫ টা
পিয়াজ কুচি ১/৪ কাপ
রসুন কুচি ১/৪ কাপ
হলুদ গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
তেল ৬ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী :
পুটি মাছ ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে, এরপর ১/২ চা চামচ লবন, ১ চা চামচ হলুদ গুড়া আর ১ চা চামচ মরিচ গুড়া দিয়ে মেখে নিতে হবে, এরপর একটা কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করে মাছ গুলো ভাজতে হবে, ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।
তারপর কড়াইতে আবার ৩ টেবিল চামচ তেল গরম করে পিয়াজ কুচি, রসুন কুচি আর স্বাদ মতো লবন দিয়ে ভাজতে হবে, পিয়াজ হাল্কা লাল হলে ভাজা মাছ গুলো আর কাঁচামরিচ দিয়ে ভাজতে হবে, লাল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে, এরপর কুসুম গরম থাকা অবস্হায় পাটায় মিহি করে বেটে নিতে হবে।
গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজাদার পুটি মাছ ভর্তা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore