Tuesday 18 August, 2026

For Advertisement

পেঁয়াজ ছাড়া জিরা আলু রান্নার রেসিপি

30 June, 2021 6:01:53

উপকরণ :

– বড় সিদ্ধ আলু ৪টে কিউব করে কাটা

– গোটা জিরা ১ চা চামচ

– ভাজা জিরার গুঁড়ো ১ চা চামচ

– তেল ৪ টেবিল চামচ

– মরিচের গুঁড়ো ১ চা চামচ

– ধনে গুঁড়ো ১ চা চামচ

– লবন স্বাদ মতো

– লেবুর রস ১ চা চামচ

– ধনে পাতা কুচি ২ টেবিল চামচ

প্রণালী : ঠান্ডা প্যানে গোটা জিরা দিয়ে এবার গ্যাস অন করুন। জিরা হালকা করে ভেজে নিন। লবন দিয়ে কিছুক্ষণ নেড়ে লংকার গুঁড়ো , ধনে গুঁড়ো , জিরা গুঁড়ো আর লেবুর রস দিন । সিদ্ধ করা আলুর কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন। নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore