Friday 20 November, 2026
For Advertisement
চ্যাপা শুটকি ভর্তা
28 June, 2021 2:00:13
বাসা-বাড়ি কিংবা রেস্তোরাঁয় ভর্তার আবেদনে কমতি নাই। তাই রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন এই শুটকি ভর্তা।
উপকরণ: চ্যাপা শুটকি ৫,৬টি (মাথা ফেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে)। পেঁয়াজ মোটা কুচি করা ১ কাপ। রসুন কোঁয়া আধা কাপ। শুকনা মরিচ ৮টি বা ঝাল বুঝে। সরিষার তেল ২ টেবিল-চামচ। ধনেপাতা পরিমাণ মতো।
পদ্ধতি: প্যানে তেল দিয়ে গরম করে একটু লবণ মাখিয়ে শুটকি দিন। দুই মিনিট ভেজে পেঁয়াজ রসুন ও মরিচ দিন।
পেঁয়াজ নরম হয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ঠাণ্ডা করে ধনেপাতা দিয়ে পাটায় বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore