For Advertisement
রেস্টুরেন্টের স্বাদে তৈরি করুন চিংড়ি পোলাও ঘরেই
উপকরণঃ
– পোলাওয়ের চাল ১ কেজি,
– চিংড়ি মাঝারি আকারের আধা কেজি,
– দুধ ২ কাপ,
– নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা),
– পেঁয়াজ কুচি ১ কাপ,
– পেঁয়াজ বাটা আধা কাপ,
– আদা বাটা ১ চা চামচ,
– দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে,
– কাঁচা মরিচ ৫/৬টি,
– মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।
প্রণালিঃ প্রথমে পেঁয়াজের কুচি তেলে ভেজে বাদামি করে নিতে হবে। এরপর একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিন। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিন। এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিন। চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রাখতে হবে।
ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচামরিচ দিতে পারেন। সাধারণভাবে পোলাও রান্না করে তার ভেতরে চিংড়ির ঝোল দিয়ে দিন। অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore