Friday 20 November, 2026

For Advertisement

বরবটি ভর্তা

22 June, 2021 7:42:51

উপকরণঃ
বরবটি – ৩০০ গ্রাম
পেঁয়াজকুচি – ১/২ কাপ
রসুনকুচি – ৩ টি কোয়া
কাঁচা মরিচ – ৪-৫টি
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
জিরা গুঁড়া – ১/২ চা চামচ
লেবুর রস -১ টেবিল চামচ
লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ মতো
সরিষার তেল – ২ টেবিল চামচ
ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতিঃ
বরবটি ধুয়ে ১ ইঞ্চি আকারে কেটে এক পাশে রাখুন।
একটি প্যান তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজকুচি এবং রসুনকুচি দিয়ে প্রায় ১ মিনিট ভাজুন।
তারপর বরবটি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস ও লবণ দিন এবং উপকরণগুলো নরম হয়ে আসা পর্যন্ত মাঝারি তাপে ভাজতে থাকুন ( প্রায় ১০-১২ মিনিটের কাছাকাছি )।

তারপর ধনে পাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।
রান্না বরবটি ঠাণ্ডা হলে শিলনোড়া বা চপারের সাহায্যে এটি ভর্তা করে নিন।
বরবটি ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore