Friday 1 May, 2026
For Advertisement
ফের ঢাকার কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে
1 April, 2023 3:00:10
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।
তবে কী কারণে স্থানান্তর করা হচ্ছে সে বিষয়ে কিছু বলেননি শাহজাহান।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore