Tuesday 28 July, 2026
For Advertisement
মতিঝিলে আবাসিক হোটেল থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
21 February, 2023 8:30:33
রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম হাসান শাহিন। তিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।
সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহিনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে লাশ শনাক্ত করেন। তিনি লাফ দেওয়ার পর নিচে না পড়ে ব্যালকনিতে পড়েন।
অবিবাহিত শাহিন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন। তিনি বলেন, হতাশাগ্রস্ত হয়ে শাহীন আত্মহত্যা করেছেন।
পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore