Wednesday 24 June, 2026

For Advertisement

বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

19 December, 2022 10:59:27

রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুন পাশের একটি গোডাউনেও ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, রাত ৯টা ২৮মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore