Tuesday 24 November, 2026

For Advertisement

কমছে রড-সিমেন্টের দাম

4 June, 2021 10:43:22

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে ইস্পাতের (রড) ওপর সুনির্দিষ্ট শুল্ক টনপ্রতি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। ফলে রড ও সিমেন্টের দাম কমতে পারে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, যে কোনো ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম উপকরণ সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে। এর পরিপ্রেক্ষিতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনের হারও তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করা হয়।

এর ফলে দেশে এসব শিল্পের আরও বিকাশ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। পাশাপাশি এরা দেশের অবকাঠামোগত উন্নয়নেও অবদান রাখবে বলে তাঁর প্রত্যাশা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore