Saturday 2 May, 2026

For Advertisement

৩ মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

1 June, 2021 11:11:05

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন পাবেন না। চলমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা। গতকাল সোমবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও অর্থগুলো দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে প্রদান করা হবে। সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

লাময়েশিয়ার সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি আমি।

এদিকে, আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়া ফুল লকডাউনে ৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ ঘোষণা করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সহায়তায় এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এ প্যাকেজটিতে সরাসরি আর্থিক ক্ষতিগ্রস্তরা অন্তর্ভুক্ত রয়েছে। আয়ের ক্ষয়ক্ষতির পাশাপাশি এসএমই সময়ে যারা ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন তারা তিন মাস বা ছয় মাসের মধ্যে ৫০ শতাংশ হারে ৩০ মিলিয়ন মূল্যমানের প্রায় পাঁচ মিলিয়ন গ্রহীতা জড়িত থাকবেন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore