For Advertisement
দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল নিয়ে যে নতুন পরিকল্পনা ঘোষণা করল রাশিয়া
আগামী তিন মাসের মধ্যেই ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ভূখণ্ডে নির্বাচন অনুষ্ঠিত করতে চায় রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখেও দখলকৃত অঞ্চলে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টা থেকেই এ উদ্যোগ নিয়েছে মস্কো।
বৃহস্পতিবার এমনটিই ঘোষণা দিয়েছে মস্কো। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলোর ফ্রন্ট লাইনে ইউক্রেনের পালটা আক্রমণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্ধারণী পর্যায়ে আরও বেশ কিছু সময় লাগবে।
রাশিয়ার নির্বাচন করার উদ্যোগ মূলত দখলকৃত অঞ্চলে পরিস্থিতি অনুকূলে রয়েছে এ অবস্থা বিশ্ববাসীকে বোঝানো। একটি সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ এসব অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রুশ বার্তা সংস্থা তাস দেশটির প্রধান নির্বাচন কমিশনার এলা পামফিলোভার বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সিদ্ধান্তে পৌঁছেছে যে, আগামী সেপ্টেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বছর রাশিয়া ইউক্রেনের কাছ থেকে চারটি অঞ্চল দখল করে নেয়।
তবে রাশিয়ার এমন উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কিয়েভ। তারা বলেছে, ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার পক্ষ থেকে আয়োজিত যে কোনো নির্বাচন হবে অবৈধ এবং অগ্রহণযোগ্য।
এদিকে রণক্ষেত্রে ইউক্রেনের পালটা আক্রমণের মুখে রাশিয়া হারছে এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমাদের বীর জনগণ, আমাদের সেনারা রণক্ষেত্রে খুবই কঠিন বাধার মধ্য দিয়ে যাচ্ছে। তার পরও রাশিয়ার ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। আমি আসলে বলতে চাচ্ছি রাশিয়া এই যুদ্ধ হারছে।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore