For Advertisement
দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে আরও ৫ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিমতীরে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আটক হয়েছেন আরও তিনজন।
সোমবার ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা জেরিকোর গভর্নর জিহাদ আবু আল-আসাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেরিকো শহরের কাছে আকবাত জাবর শরণার্থী শিবিরে তাদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, শরণার্থী শিবিরে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তারা আরও জানান, অনুপ্রবেশের সময় শরণার্থী শিবির থেকে ইসরাইলি বাহিনী অন্তত তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে।
এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের হত্যার ভয়াবহ পরিণতি ইসরাইলি দখলদারিত্বে পরিণত হবে।
সূত্র: ইয়েনি শাফাক
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore