Wednesday 26 August, 2026

For Advertisement

মমতার আসনে চলছে ভোট, কড়া নিরাপত্তা

30 September, 2021 10:20:32

পশ্চিমবঙ্গের ভবানিপুরসহ তিন আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্বাচনে লড়ছেন। বিজেপির হয়ে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। এই মহারণে তৃণমূল বা বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রের সব বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার।

নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটারদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’

ভবানীপুরে সকাল থেকে এলাকা পরিদর্শন করছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। জয়ের বিষয়ে আশাবাদী তিনি। সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাও।

ভোটের ফল নিয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘আমি সবকিছু মানুষের উপর ছেড়েছি। যদি মানুষ চায়, তাহলে যা নন্দীগ্রামে হয়েছে সেটা ভবানীপুরেও হবে।’

ভবানীপুর কেন্দ্রে প্রথমে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন। শেষ মুহূর্তে বিজেপির অনুরোধে বাহিনীর পরিমাণ বাড়িয়ে করা হয় ৩৫ কোম্পানি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore