Monday 16 March, 2026

For Advertisement

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, আহত ৪০০

10 July, 2021 10:33:40

ইসরায়েলের হামলায় শুক্রবার চারশ’র মতো ফিলিস্তিনি আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ফাঁড়ির বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে তাদের উপর গুলি চালায় ইসরাইলের সেনাবাহিনী। সেই সাথে ড্রোন থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আহতদের মধ্যে ৩১ জন লাইভ অ্যামিউনিশনে আহত হন। খবর আল জাজিরার।

এসময় ড্রোন থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। যার কারণে পশ্চিম তীরের বেইতা শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিক্ষোভকারীরা টায়ায়ে আগুন ধরিয়ে দেয় এবং ইসরাইলের সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়তে থাকে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলছে, ৩৭৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩১ জন লাইভ অ্যামিউনিশনে আহত হন। তবে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই ধরনের ঘটনা কাফর কাদ্দাম শহরে এবং বেইত দাজানে ঘটেছে। এখানে টিয়ার গ্যাসে আহতদের অনেককে চিকিৎসা দেয়া হয়েছে। ইসরাইলের স্থাপনার বিরুদ্ধে হেবরনের মাসাফের ইয়াত্তায়ও বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভেও হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের সব স্থাপনা অবৈধ। ইসরাইল ও ফিলিস্তিনের হিসাব অনুযায়ী, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরাইলের মোট ১৬৪টি বসতি ও ১১৬টি ফাঁড়ি আছে। যাতে প্রায় ৬ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারীর বসবাস।

সম্প্রতি পশ্চিম তীরে উত্তজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা অন্যতম বসতি হচ্ছে এভিয়াটার। এই বসতি উচ্ছেদের জন্য ফিলিস্তিনিরা বিক্ষোভ করে আসছে। কিন্তু ইহুদিরা সেটি ছেড়ে যেতে নারাজ।

ফিলিস্তিনিরা বলছে, তাদের ভূমিত এভিয়াটার বসতি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তারা আশঙ্কা করছেন, এখান থেকে আস্তে আস্তে ইহুদিরা তাদের বসতি আরো সম্প্রসারণ করতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore