Tuesday 25 August, 2026
For Advertisement
ধনেপাতা ভর্তা যেভাবে বানাবেন
11 January, 2024 12:36:55
গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার ধনেপাতা ভর্তা। ভর্তাটি স্বাদে পরিবর্তন নিয়ে আসবে। এটি বানিয়ে ফেলা ও খুব সহজ।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
– শুকনো মরিচ ৭-৮ টি
– পেঁয়াজ কুচি ১ চা চামচ
– রসুন কুচি ১ চা চামচ
– ধনেপাতা
– সরিষার তেল
প্রস্তুত প্রণালী: ৭-৮ টি শুকনো মরিচ মচমচে করে ভেজে লবণ দিয়ে ভেঙে নিন। পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে মেখে নিন মরিচ। ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে কুচি করে নিন। পেঁয়াজ মরিচের মিশ্রণে ভালো করে মেখে নিন। ভালো করে মাখানো হলে শেষের সরিষার তেল দিয়ে দিন পরিমাণ মতো। আরো একবার সবকিছু মিশিয়ে নিন ভালো করে। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore