Sunday 25 October, 2026

For Advertisement

করলার ডাল রান্নার রেসিপি

5 June, 2023 5:32:30

ঋতু পরিবর্তনের এই সময়টায় বিভিন্ন ধরনের অসুখ লেগেই থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাতে রাখতে পারেন তিতা করলা। জেনে নিন কীভাবে তিতার ডাল বা করলা ডাল রান্না করবেন।

৩-৪টি করলা পাতলা চাকা করে কেটে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে রাখুন। ১ কাপ মুগ ডাল হালকা লালচে করে ভেজে নিন। প্রেশার কুকারে মুগ ডাল সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।

তেল বা ঘি গরম করে শুকনো মরিচ, আধা চা চামচ পাঁচফোড়ন আর ১ চা চামচ রাঁধুনি ফোড়ন দিন। পরিমাণ মতো আদা বাটা ও হলুদ দিয়ে কষিয়ে এরপর সেদ্ধ ডাল দিয়ে দিন। ভাজা করলার টুকরো আর স্বাদ মতো লবণ দিন। ডাল ফুটে উঠলে নামিয়ে নিন।

সূত্র: বাংলা ট্ৰিবিউন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore