For Advertisement
গরুর নেহারি রান্না
মজাদার সব খাবারের তালিকায় নেহারি একটি বিশেষ খাবার। অনেকেই নেহারি খেতে ভালোবাসেন। অনেকেই এটি তৈরির রেসিপি জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক, কিভাবে রান্না করবেন গরুর নেহারি।
উপকরণ: গরুর পা ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭/৮ খণ্ড, ৮ লিটার পানি, অল্প হলুদ গুঁড়া ও পরিমাণমতো লবণ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি বড় এক কাপ, তেজপাতা ৪টা, দারুচিনি ছোট ৪/৫ টুকরা, এলাচ ৪/৫টা, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩/৪টা।
প্রণালি: গরুর পায়ের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সিদ্ধ করুন তিন থেকে চার ঘণ্টা। পানি কমে এলে আঁচ কমিয়ে দিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ দিয়ে দিন।
এবার আঁচে বসিয়ে রাখুন আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা মাংস সেদ্ধ হলো কিনা দেখুন। পানি বেশি টেনে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে গেলে, সুগন্ধ বের হলে নামিয়ে নিন। চালের রুটি, পরোটা বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নেহারি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore