Wednesday 26 August, 2026

For Advertisement

ফুলকপি ও রুই মাছের ঝোল

19 September, 2021 1:20:34

উপকরণঃ

– রুই মাছ ৮ টুকরা,

– ফুল কপির ফুল ৮-১০টি,

– পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ,

– রসুন বাটা এক চা চামচ,

– হলুদ ও ধনে গুঁড়া আধা চা চামচ করে,

– মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী,

– টমেটো কুচি একটি,

-তেল এক কাপ,

– পানি প্রয়োজনমতো,

– জিরা গুঁড়া এক চা চামচ,

– কাঁচা মরিচ চারটি,

– ধনেপাতা সামান্য।

প্রণালীঃ মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার ওই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে বাকি তেলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলা দিয়ে রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে তিন মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও তিন মিনিট রান্না করে ঝোল দিতে হবে। হয়ে এলে ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও দুই-তিন মিনিট রেখে নামাতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore